রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মতভেদ থাকলেও আ.লীগ প্রশ্নে সবাই এক : হাসনাত আবদুল্লাহ

মতভেদ থাকলেও আ.লীগ প্রশ্নে সবাই এক : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা এনসিপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়। হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে গ্রেপ্তার হতে হয়েছে। বর্তমান সময়েও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই না।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে হবে এবং সরকারি-বেসরকারি খাতে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। এসএমই খাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আগামী বাজেটে তরুণদের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থা সংশ্লিষ্ট দাবিগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের সন্তানরা দেশে পড়াশোনা করলেও ক্ষমতাবানদের সন্তানরা বিদেশে পড়াশোনা ও চিকিৎসা নেয়। বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, নেই কোনো গাড়ি। অথচ অনেক মুরব্বির বাড়ি-গাড়ি বিদেশে। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সমস্যাকে বড় হুমকি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু এবং তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কিছু মাদক কারবারির সঙ্গে থানার অসাধু সদস্যদের সম্পর্ক রয়েছে, যা বন্ধে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পদযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, নেতা মাসুমুল কাউছার, জাহিদুল তালুকদার, মো. হানিফ পাটোয়ারী, আরিফুল ইসলাম প্রমুখ।

আরও

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

সারা দেশ

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটুনির সাত দ...

২০২৬-০৮-১৫ ২০:১৩