সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্ট কালের ধর্মঘট, দিনে ক্ষতি ৭ থেকে ৮ কোটি টাকা

মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্ট কালের ধর্মঘট, দিনে ক্ষতি ৭ থেকে ৮ কোটি টাকা

অতিরিক্ত খাজনা আদাঁয়ের অভিযোগ তুলে কাঁচা বাজার, মুদি ব্যবসায়ী, মাছ ও মাংসা ব্যবসায়ীরা নেমেছেন আন্দোলনে। অনির্দিষ্ট কালের জন্য বাজার বন্ধ করে দিয়েছেন তারা। ফলে সকাল থেকেই বড় বজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন ক্রেতারা ও কৃষকরা।

তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান জানান, খাজনা জটিলতায় নিরসনে জেলা প্রশাসনে থেকে শুরু করে উর্দ্ধতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছি। তার কোন সমাধান দেননি। পরে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়েও কোন কাজ হয়নি। 

তিনি আরো অভিযোগ করে বলেন, প্রতিটি পণ্যের উপর তারা খাজনা নিতে চাচ্ছেন। ১০ থেকে ২০গুন বেশি হারে খাজনা নিচ্ছেন। এরই প্রতিবাদ করছি আমরা। আমরা চায় এর সুষ্ঠু সমাধান। সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও তিনি জানান। 

এদিকে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এ বাজারে। এখানে ভিড় জমান রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। সেসব পণ্য কিনে নিয়ে যান তারা। বাজার বন্ধ থাকায় লোকসানের মুখে পড়বেন কৃষকরা। তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হবে তাদের। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন কৃষকরা। 

বাজারের ইজারাদার সাদাত হোসেন বুড়োর দাবি,আমরা সরকার নির্ধারিত মূল্যের চাইতে এক টাকাও বেশি নিচ্ছি না। বরং তিন দফায় পরিবর্তন করে খাজনা কমানো হয়েছে। 

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন, প্রতিদিন ৭ থেকে ৮ কোটি টাকা কেনা-বেচা হয় এ বাজারে।

আরও

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

সারা দেশ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রী'কে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ...

২০২৬-০৮-৩১ ১৬:২৫

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্...

২০২৬-০৮-৩১ ১৬:২১

হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

সারা দেশ

হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘট...

২০২৬-০৮-৩১ ১৬:১৮