সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালের দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান।

‎এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। 
‎নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

‎১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

সারা দেশ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রী'কে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ...

২০২৬-০৮-৩১ ১৬:২৫

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্...

২০২৬-০৮-৩১ ১৬:২১

হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

সারা দেশ

হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘট...

২০২৬-০৮-৩১ ১৬:১৮

যশোরে শিশু ধর্ষণকারী সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সারা দেশ

যশোরে শিশু ধর্ষণকারী সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে শিশু লামিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-৩১ ১৬:১৭