অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ ও সঞ্চালনা করেন ৪৩নং তেজদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাত আরা।
এছাড়াও জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে। তাই শিক্ষার্থীদের মধ্যে নজরুলচর্চা বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।