বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মানিকগঞ্জে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজনের বাড়িতে হামলা

মানিকগঞ্জে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজনের বাড়িতে হামলা

মানিকগঞ্জের সিংগাইরে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের পরিচিত আলিফের বাড়িতে উত্তেজিত জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সাহরাইল উচ্চ বিদ্যালয়ে অনৈতিক আচরণের অভিযোগে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মারিয়া ও আলিফের অভিভাবকদের ডেকে মুচলেকা গ্রহণ ও টিসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে মারিয়া বাড়িতে মোবাইল ফোন রেখে নিখোঁজ হয় এবং গত রোববার তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। মারিয়ার হত্যাকাণ্ডে আলিফের সম্পৃক্ততার সন্দেহে ক্ষুব্ধ জনতা সোমবার দুপুরে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আলিফ ও তার মা, বোন এবং দুজন শিক্ষকসহ মোট আটজনকে হেফাজতে নিয়েছে সিংগাইর থানা পুলিশ।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত চলছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪