বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ

মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজের শিক্ষার্থীরা গভর্নিং কমিটি ও কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ গেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচিতে শিক্ষার্থীরা গভর্নিং কমিটির স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের মধ্যে গ্রুপিং, রাজনৈতিক প্রভাব এবং অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এই কর্মসূচি পালন করে বলে জানায়।

কলেজের শিক্ষক আজিজুর রহমান অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পছন্দের শিক্ষকদের দায়িত্ব বণ্টন করেন এবং অন্যদের অবহেলা করেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আবাসন সমস্যায় ভুগছেন তিনি। সিনিয়র হওয়া সত্ত্বেও খালি কোয়ার্টার তাকে দেওয়া হয়নি।

গভর্নিং কমিটির সদস্য সাহাদাত হোসেন বলেন, কমিটির সভাপতি কয়েকজন সদস্যের সঙ্গে টেলিফোনে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন তৈরি করেন এবং পরে অন্য সদস্যদের স্বাক্ষর দিতে বলেন, যা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাব্বত সাইফুল্লাহ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি জানান, প্রায় দেড় বছর ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নতুন অধ্যক্ষ নিয়োগ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। শিক্ষকদের আবাসন সংক্রান্ত বিষয়টি গভর্নিং কমিটির দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া, শিক্ষার্থীদের পূর্বের পাওনা অর্থ কলেজ ফান্ডে সংরক্ষিত আছে বলে দাবি করেন।

অন্যদিকে, কমিটির সদস্য আজিজুল হক খান জানান, কমিটির সভাপতি ড. আবু সাঈদ ঢাকায় অবস্থান করলেও নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়—কখনও সরাসরি, কখনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তিনি বলেন, কমিটির কার্যক্রমে তেমন কোনো সমস্যা নেই।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬