মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর আশ্রম শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির-এর শুভ উদ্বোধন, রথ শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার ১৬ জুলাই বেলা ১১ টায় শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের সভাপতি (ভারপ্রাপ্ত) বিবেক রঞ্জন মিত্র, সেক্রেটারি গোপাল চন্দ্র মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন, সার্কেল এএসপি নাহিয়ান, দক্ষিণ ইউনিট বিএনপি প্রধান সমন্বয়ক শেখ নওশের আলী, পুজা উদযাপন ফ্রন্টের অজয় সরকার, শত্রুজিৎপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সী, শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা ওলিয়ার মাস্টার, নিশান মুন্সি, সেলিম রেজা, আলীবার শেখ, কৃষ্ণ পদ বখসী, ইমরুজ জামান সোহেল, তারাপদ বিশ্বাস, দক্ষিণ মাগুরা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির মৃধা, শত্রুজিৎপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মনসুর আলী, ছাত্র দলের দক্ষিণ মাগুরা ইউনিট যুগ্ম আহবায়ক ছুরমান শেখ রানা, পুজা উদযাপন পরিষদের পঙ্কজ অধিকারী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দগণ।
প্রধান অতিথি মাননীয় সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্য বলেন, শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের অফিস ঘর উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, আশ্রমের অসমাপ্ত মূল ফটক নির্মাণ, আশ্রমের পূজা অর্চণার বাদ্যযন্ত্রপাতি বরাদ্দের আশ্বাস প্রদান।
আর বক্তব্য শেষে প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ইউএনও মেহেরুন্নাহার এবং মহাশ্মশান আশ্রমের সভাপতি (ভারপ্রাপ্ত) বিবেক রঞ্জন মিত্র, সেক্রেটারি গোপাল চন্দ্র মন্ডল একসাথে সবাই রথের দড়ি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন।