শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার!

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননকালে মরিচাধরা একটি হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন হতে পারে।

বৃহস্পতিবার (২এপ্রিল) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে জমির মালিকের কাছে জমা দেন। পরবর্তীতে বিষয়টি জমির মালিক ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরোনো গ্রেনেড বা মর্টারশেল, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় মরিচা ধরে গেছে এবং বিস্ফোরিত হয়নি। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান  এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

সারা দেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

‘সবাই পারলে আমি কেন পারবো না’, এই জেদ থেকেই সমস্ত অপমান-অপবাদ-লাঞ্ছনাকে পাশ কাটিয়ে আজ এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পেরেছ...

২০২৬-০৭-০৩ ১৬:২৩

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২০২৬-০৭-০৩ ১৬:১৭

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভ...

২০২৬-০৭-০৩ ১৬:১৫

আজকের এই দিন থমকে গিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সারা দেশ

আজকের এই দিন থমকে গিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। শহীদ আবু সা...

২০২৬-০৭-০৩ ১১:২৭

চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সারা দেশ

চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে কথিত মাদক কারবারির কাছ থেকে পুলিশ সদস্যের চাঁদা নেওয়ার অভিযোগসংবলিত একটি ভিডিও স্বতঃপ্রণোদিত (সুয়োমোট...

২০২৬-০৭-০৩ ১১:২৬