রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় মাদক বাণিজ্যের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত- ১

খুলনায় মাদক বাণিজ্যের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত- ১

খুলনার পাইকগাছা উপজেলায় মাদক বাণিজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাসান ওরফে কিং (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) বিকেল সন্ধ্যারদিকে  চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে যারা লিপ্ত হয়েছিলো তাদের গ্রেফতারে অভিযান চলছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছিল। সেই বিরোধই ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত প্রকাশ্য সংঘর্ষে পরিণত হয়।

ঘটনার দিন বিকালে চাঁদখালী গরুর হাট এলাকায় উভয় পক্ষ মুখোমুখি হলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা চলছিল, তবে এমন প্রকাশ্য রক্তপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১