রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) খুলনা খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বলেন, প্রত্যেক শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে নিয়মিত ও প্রয়োজনে জরুরি টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে শৈশব থেকেই শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষার ভিত্তি নিশ্চিত করতে হবে। ঠিক যেমন একটি মজবুত ভবন নির্মাণে শক্ত ভিত্তি অপরিহার্য, তেমনি উন্নত জাতি গঠনে সুস্থ ও নিরাপদ শৈশবের কোনো বিকল্প নেই।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, কেসিসির সচিব মো: রেজা রশীদ, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো: আকিব উদ্দিন, স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ^াস, কলেজিয়েট গালর্স স্কুলের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো: আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগরীতে মোট এক লাখ আট হাজার নয়শত ৫২ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার তিন শত ৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৬ হাজার ৬৫৫ জন। এবারে সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট এক হাজর চারশত ২০জন ভলেন্টিয়ার, ওয়ার্ড ভিক্তিক কেন্দ্র সংখ্যা ৫৮০টি, মোট কেন্দ্র সংখ্যা ৭১০ টি, মোবাইল কেন্দ্র ৮০টি, এনজিও পরিচালিত কেন্দ্র ৫০টি এবং ৬২ জন সুপারভাইজার কাজ করবে। 

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১