সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনার দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

খুলনার দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকা চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র থেকে জুমে সংযুক্ত হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানখালী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রামের উদ্বোধন করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) Carol Flore-Smereczniak, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল।

আজ (সোমবার) দুপুরে খুলনার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

এসডিজি ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিসি) বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

আরও

১১ শিক্ষক, পরীক্ষার্থী ১১ জন,পাস করেছে মাত্র একজন, তাও নাম জানে না প্রধান শিক্ষক

সারা দেশ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ১১ জন,পাস করেছে মাত্র একজন, তাও নাম জানে না প্রধান শিক্ষক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১ শিক্ষার্থী। তাদের মধ্যে...

২০২৬-০৮-১০ ১৮:০৮

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

সারা দেশ

জেলার ৩টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাস...

২০২৬-০৮-১০ ১৮:০৭

সকল বিষয়ে A+ পেয়ে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের অংকন শর্মার অনন্য সাফল্য

সারা দেশ

সকল বিষয়ে A+ পেয়ে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের অংকন শর্মার অনন্য সাফল্য

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সকল বিষয়ে A+ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংকন শর্মা।...

২০২৬-০৮-১০ ১৭:৫৬

ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ৫ বিদ্যালয়ে নেই একজন পাসও

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ৫ বিদ্যালয়ে নেই একজন পাসও

ঠাকুরগাঁও চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে পাসের হার শূন্য হয়েছে। কোনো প্রতিষ্ঠান থেকেই একজ...

২০২৬-০৮-১০ ১৭:৫২

এসএসসি'র ফলাফলে তিন পার্বত্য জেলার সেরা রাঙ্গামাটির লেকার্স : চট্টগ্রাম বোর্ডে ৬ষ্ঠ

সারা দেশ

এসএসসি'র ফলাফলে তিন পার্বত্য জেলার সেরা রাঙ্গামাটির লেকার্স : চট্টগ্রাম বোর্ডে ৬ষ্ঠ

শতভাগ সাফল্যের কৃতিত্ব নিয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে সেরা হয়েছে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল...

২০২৬-০৮-১০ ১৭:৪৯