রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনার আলোচিত ব্যাংকারকে ধর্ষণ ও জোড়া হত্যা মামলার ডেথ রেফারেন্স শুরু

খুলনার আলোচিত ব্যাংকারকে ধর্ষণ ও জোড়া হত্যা মামলার ডেথ রেফারেন্স শুরু

এক যুগ ছুঁইছুঁই সময়। তবুও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। ১১ বছর ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় প্রহর গুনছে একটি পরিবার, আর সেই সঙ্গে পুরো খুলনাবাসী।

খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা ও ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে।

মামলাটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

২০১৫ সালের ১৮ই সেপ্টেম্বর রাতে খুলনা মহানগরীর লবণচরা থানার বুড়ো মৌলভী (রহ.) দরগাপাড়া এলাকার ‘ঢাকাইয়া হাউস’-এ সংঘবদ্ধভাবে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এক্সিম ব্যাংকের কালীবাড়ি শাখার ক্যাশ কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরীকে। হত্যার পর মরদেহ দুটি সেপটিক ট্যাংকে ফেলে গুমের চেষ্টা চালানো হয়। সেই বিভীষিকাময় ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।

ঘটনার পর নিহত ইলিয়াস চৌধুরীর ছেলে ও পারভীনের একমাত্র ভাই রেজাউল আলম চৌধুরী বিপ্লব লবণচরা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন হয়।

পরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (বর্তমানে মহানগর দায়রা জজ) মোহা. মহিদুজ্জামান পাঁচ আসামিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ধর্ষণ মামলায়ও সকলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শুরু থেকেই বিচারিক আদালত ও হাইকোর্টে বাদীপক্ষকে আইনগত সহায়তা দিয়ে আসছে। বর্তমানে মামলাটি ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলসহ হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

দীর্ঘ ১১ বছর পরও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়ায় নিহত পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা—উচ্চ আদালতে দ্রুত ও ন্যায়সংগতভাবে মামলার নিষ্পত্তি হবে। পারভীন সুলতানা ও তাঁর বাবার হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের মধ্য দিয়ে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশাই এখন সবার।

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১