বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্থবির জেলা পরিষদগুলো সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মধ্যদিয়ে খুলনা জেলার উন্নয়ন কর্মকান্ডগুলো সচল হবে, তরান্বিত হবে এবং জনগনের প্রত্যাশা পূরণ হবে। ঈদের পূর্বের এই নিয়োগ আমাদেরকে অনুপ্রাণিত করছে। কিছুদিন পূর্বে আমাকেও সিটি করপোরেশন নিযুক্ত করা হয়েছে। এখন আমরা মিলে-মিশে খুলনা মহানগরী ও জেলার মানুষের কল্যাণে কাজ করবো।

আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা-নিষ্ঠা প্রজ্ঞা শিক্ষা দিয়েই মানুষের কল্যাণে কাজ করতে হবে। স্মরণ রাখতে হবে জুলাই অভ্যূত্থান ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকার যাত্রা শুরু করেছে।

১৬ মার্চ (সোমবার) দুপুর ২টায় খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান ও জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দীর্ঘ স্বৈরাশাসন অবসানের পর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে। দেশ পরিচালনায় দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার পর অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী লুটপাটে অচল-স্থবির জেলা পরিষদকে সততা-নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে কাজ করে দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, এসএ রহমান বাবুল, চৌধুরী কাওসার আলী, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬