রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এম. সেরাজুল ইসলাম সবুজ।

তার এই অর্জনে শিক্ষাঙ্গনসহ সমগ্র কয়রাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। 

বিভাগীয় কমিশনার খুলনা ও বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য যানা গেছে। 

এর আগে তিনি একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছেন।

সেরাজুল ইসলাম সবুজ খুলনা বিএল কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ইতোমধ্যে নানা স্বীকৃতি অর্জন করেছেন। 

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেরাজুল ইসলাম সবুজ। এটি কয়রা প্রাথমিক শিক্ষা পরিবারের একটি গর্বের বিষয়। তার এই অর্জনে 

সেরাজুল ইসলাম সবুজ বলেন, আমার মরহুম পিতা এস এম আব্দুস সবুরের ইচ্ছে ছিল আমি যেন শিক্ষকতা পেশায় যুক্ত হই । সেই থেকে শিক্ষা বিভাগে। কাজ করছি।  এই অর্জন আমার একার নয়। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সার্বিক সহযোগিতার ফল এটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে  ও শিক্ষকদের পাশে থেকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই

তার এই সাফল্যে কয়রা উপজেলা শিক্ষা পরিবার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সেরাজুল ইসলাম সবুজের এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষকদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১