শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে: জাতীয় সংসদের হুইপ

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে: জাতীয় সংসদের হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। এদিকে অনেকে বলছেন ভোটের কালি এখনও যায়নি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

হুইপ মঙ্গলবার (১৭ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

হুইপ বলেন, এ অঞ্চলে যত খাল আছে দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। তিনি বলেন, পিছনের কথা ভুলে গিয়ে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স। এখন থেকে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। আগামীতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রস্তুত আমরা। এটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

উল্লেখ্য ১.৭০ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৬ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘট...

২০২৬-০৭-০৩ ১৬:৪১

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার  আসামি আকাশ গ্রেপ্তার

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তা...

২০২৬-০৭-০৩ ১৬:২৮

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

সারা দেশ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্...

২০২৬-০৭-০৩ ১৬:২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান  এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

সারা দেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

‘সবাই পারলে আমি কেন পারবো না’, এই জেদ থেকেই সমস্ত অপমান-অপবাদ-লাঞ্ছনাকে পাশ কাটিয়ে আজ এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পেরেছ...

২০২৬-০৭-০৩ ১৬:২৩

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২০২৬-০৭-০৩ ১৬:১৭

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভ...

২০২৬-০৭-০৩ ১৬:১৫