রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৯ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগে বলা হয়েছে, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হাওলাদারের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর এবং একজনকে ধর্ষণের চেষ্টা করারও অভিযোগ রয়েছে।

হামলায় আমজাদ শেখের মেয়ে মুক্তা আক্তার ও আরিফ শেখের স্ত্রী সাথী বেগম আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগে হামলায় আফজাল হাওলাদার, মাহফুজ শেখ, কাদের হাওলাদার, রবিউল শেখ, রসুল শেখ, সবুজ মাঝি, সাজিদ শেখ ও হেদো হাওলাদার জড়িত ছিলেন।

এ বিষয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৩ ২২:২৫

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে হোসান মিয়া (২২) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৩ ২১:৪৫

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২