সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কারাগারে আসামির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে

কারাগারে আসামির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে

দোকান কর্মচারী এম তরিকুল ইসলাম (২৬) পরকীয়ায় জড়িয়ে পড়েন তার চেয়ে বয়সে বড় আসমা বেগম (৩৫) নামের এক নারীর সঙ্গে। এর পর ওই নারী তাকে বিয়ে করার কথা জানান। কিন্তু তরিকুল রাজি না হওয়ায় তার বিরুদ্ধে গত এপ্রিল মাসে রাজধানীর যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তরিকুলের জায়গা মেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। অবশেষে আদালতের নির্দেশে আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয় হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাতুল ফরহাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানার মামলার বন্দি এম তরিকুল ইসলাম বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি। এ মামলার ভুক্তভোগী আসমা বেগমের (৩৫) সঙ্গে বিয়ের জন্য কৌঁসুলির আবেদনের পর সংশ্লিষ্ট বিচারক আদেশ প্রদান করেন।

আদালতের আদেশের পর সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কারাগারে কাজী ডেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালীর ছেলে তরিকুল যাত্রাবাড়ী এলাকার একটি দোকানে কাজ করেন।

একই এলাকায় বসবাস করেন আসমা বেগম। একপর্যায়ে তাদের পরিচয়ের পর তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। দুজনই বিবাহিত ছিলেন। পরবর্তী সময়ে তরিকুল ও আসমার মধ্যে ঝামেলা তৈরি হওয়ায় আসমা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তরিকুল।

আজ তাদের বিয়ে হওয়ার পর তাদের মধ্যে দ্বন্দ্ব মিটেছে। বিয়ের সময় কারাগারে তরিকুলের বাবা-মা ও আসমার মা উপস্থিত ছিলেন। ৪ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। 

আরও

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩