শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা দল ২-০ গোলে আক্কেলপুর উপজেলা দলকে হারিয়েছে।

উদ্বোধনী ম্যাচে জয়-পরাজয়ের পাশাপাশি দীর্ঘদিন পর জেলা পর্যায়ে বড় পরিসরের এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা।

আয়োজকরা জানান, জেলা ও তৃণমূল পর্যায়ের উদীয়মান ফুটবলারদের দক্ষতা বাড়িয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, এডিএম মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম ও জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারসহ অনেকে।

আরও

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩

গাইবান্ধায় শিয়ালের কামড় ও অ্যানথ্রাক্স উপসর্গের তথ্য সংগ্রহে স্বাস্থ্য ও প্রাণিসম্পদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের তদন্ত টিম

সারা দেশ

গাইবান্ধায় শিয়ালের কামড় ও অ্যানথ্রাক্স উপসর্গের তথ্য সংগ্রহে স্বাস্থ্য ও প্রাণিসম্পদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের তদন্ত টিম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস কাটার পর এ পর্যন্ত ৩৭ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে।

২০২৬-০৯-২৫ ২০:৩৯