সারা দেশ
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
২০২৬-০৯-২৫ ২০:৪২
সারা দেশ
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং বডি ভেঙ্গে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি চাকার স্প্রিং ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কতৃপক্ষের লোকজন এসে ট্রেনটির চাকা মেরামত করার আড়াই ঘন্টা পর আবার শুরু হয়। এতে বিভিন্ন গন্তেব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পরেন।
২০২৬-০৮-২২ ১৫:০১
সারা দেশ
দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুটি ধারায় ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব চপল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম (৫৫) জয়পুরহাট শহরের পশ্চিম দেবীপুর মহল্লার ছলিম উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি মহিলা কলেজের দারোয়ান ছিলেন।
২০২৬-০৭-০১ ২৩:২৫