শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামায়াতকে নিয়ে জিলানীর কড়া বার্তা

জামায়াতকে নিয়ে জিলানীর কড়া বার্তা

তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, জামায়াত সেই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে দেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

জিলানী বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলেন, জামায়াতও একই ভাষায় কথা বলে। তারা লংমার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

জামায়াতের ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধীদল সংসদে এক কথা বলে এবং বাইরে এসে আরেক ধরনের কথা বলে। তাদের অন্তরে এক, বাইরে আরেক বলেও মন্তব্য করেন তিনি।

জিলানী আরও বলেন, ‘যেকোনো ষড়যন্ত্রকে অতীতে যেভাবে রাজপথে মোকাবিলা করেছি, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব ষড়যন্ত্রও রাজপথে মোকাবিলা করে নস্যাৎ করে দেওয়া হবে।’

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করীম পলসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

আরও

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

সারা দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে...

২০২৬-০৯-২৫ ২০:৪২

গাইবান্ধায় শিয়ালের কামড় ও অ্যানথ্রাক্স উপসর্গের তথ্য সংগ্রহে স্বাস্থ্য ও প্রাণিসম্পদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের তদন্ত টিম

সারা দেশ

গাইবান্ধায় শিয়ালের কামড় ও অ্যানথ্রাক্স উপসর্গের তথ্য সংগ্রহে স্বাস্থ্য ও প্রাণিসম্পদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের তদন্ত টিম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস কাটার পর এ পর্যন্ত ৩৭ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে।

২০২৬-০৯-২৫ ২০:৩৯