বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দই হারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উদ্ধার হওয়া মূর্তি দুটি ও নারীসহ আটক তিনজনকে জয়পুরহাট ক্যাম্পের ২০ বিজিবি সদস্যরা গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিজিবির দাবি, উদ্ধার করা মূর্তিগুলো কষ্টিপাথর সদৃশ। এগুলো পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি চক্রের সদস্যরা নিজেদের হেফাজতে রেখেছিল।
আটককৃতরা হচ্ছেন,গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (২৮) একই গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২৫) এবং একই উপজেলার পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৪৫)।
এ ঘটনায় জয়পুরহাট ২০ বিজিবির জেসিও ১০৯২৭ সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।