বুধবার, ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জর্দানে ইরানের হামলার ভয়াবহতা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস

জর্দানে ইরানের হামলার ভয়াবহতা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা ঠেকাতে মাত্র পাঁচ দিনে প্রায় ৪০ লাখ ডলার মূল্যের ৫০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

পার্সটুডে ও ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে জানা যায়, জর্ডানের তিনটি মার্কিন ঘাঁটিতে একটানা পাঁচ দিন ধরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মাঝ আকাশে আকস্মিক গতিপথ পরিবর্তন করতে সক্ষম—এমন উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই লাগাতার হামলার পঞ্চম দিনে (১৭ জুলাই) একটি ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে মার্কিন প্রতিরক্ষা ভেদ করে ঘাঁটিতে আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হন। এছাড়া পেন্টাগনের তথ্য অনুযায়ী, ওই সপ্তাহের হামলায় আরও বেশ কয়েকজন সেনা আহত হওয়া ছাড়াও বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশলগত ও দীর্ঘমেয়াদী হামলার মুখে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে, যা দেশটির সামগ্রিক বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

আরও

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড বাতিল করল যে দেশ

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড বাতিল করল যে দেশ

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে লেবানন। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পার্লামেন্টে প্র...

২০২৬-০৮-১১ ২২:৩৫

রেকর্ড গতিতে ইবোলার বিস্তার, বাড়ছে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক

রেকর্ড গতিতে ইবোলার বিস্তার, বাড়ছে মৃত্যুর মিছিল

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠছে। কয়েক মাসের মধ্যেই এই ভাইরাসে...

২০২৬-০৮-১১ ২২:১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে নরেন্দ্র মোদীর দিক নির্দেশনা চেয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীন...

২০২৬-০৮-১১ ২২:০৯

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে: নয়াদিল্লি

আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে: নয়াদিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দেশটির প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচ...

২০২৬-০৮-১১ ২০:৪৩

১২ আগস্ট সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব স্থান থেকে

আন্তর্জাতিক

১২ আগস্ট সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব স্থান থেকে

আগামী বুধবার, ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস, আবার কোথাও আংশিক সূর্যগ্রহণ হি...

২০২৬-০৮-১১ ১৮:২৫