বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মাদক সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট

মাদক সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট। গুরুতর আহত ২০ যাত্রী। তবে বড় বিপদ থেকে বাঁচলেন ১৩৭ যাত্রী।

গত ৪ আগস্ট ভারতের একটি বিমান থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসার পথে মাঝআকাশে প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়ে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজন ক্রু সদস্য ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিমান অবতরণের পর স্ক্রিনিংয়ে ওই পাইলটের শরীরে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। কিছুদিন পর আরেকটি পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতেও পাইলট মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। বিশেষভাবে পরীক্ষায় পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

ওই সূত্র বলেছে, এয়ারবাস এ৩২০নিও বিমানটি ৩০০ ফুট নিচে নেমে যায়। পাইলটের কোনো পদক্ষেপ, প্রযুক্তিগত কিংবা হাইড্রোলিক ত্রুটি যে কারণেই বিমানটি নেচে নেমে যাক না কেন, সেই সময় পাইলট তার আসনে ছিলেন না এবং সহকারী-পাইলট বিমানে দায়িত্বরত ছিলেন।

হঠাৎ বিমান নিচে নামায় সেটি ‌‘নেগেটিভ-জি’ পরিস্থিতিতে চলে যায়। এতে ককপিটের জিনিসপত্রের পাশাপাশি পাইলট নিজেও শূন্যে ভেসে ওঠেন। আর একই কারণে বিমানের পেছনের যে যাত্রীরা সিটবেল্ট বাঁধেননি, তারা গুরুতর আহত হন।

তদন্ত চলমান থাকায় উভয় পাইলটকেই আপাতত ফ্লাইট পরিচালনা থেকে অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮