বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

ইয়েমেনের পশ্চিম উপকূলে একাধিক স্থাপনা লক্ষ্য করে হুথিরা ধারাবাহিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারি বাহিনী জানায়, হামলার সময় হুথিরা ১০টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা।

সরকারি বাহিনী আরও জানায়, সম্ভাব্য পরবর্তী হামলা মোকাবিলায় তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক।

গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মান্দেব প্রণালি দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস। সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮