ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৮-০৮ ১৪:৪৪
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
‘মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার।
শনিবার সকালে উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে মোটিভেশন করা হয়। ওই বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী যারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন তারা বক্তব্য রাখেন।
সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম সেমিনারের উদ্বোধন করেন।