শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামায়াত এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রাশেদ খান

জামায়াত এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছে। তারা বিদেশী অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে। তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি। কাজেই, তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত এনসিপিকে অন্তত ১০ বছর তাদের বিরোধী দলে থাকতে হবে।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকালে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবণতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারি কর্মকাণ্ড করছেন। এই সব হঠকারি কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারা অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে। আওয়ামী লীগ যদি ফেরে, দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান কি এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দুরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

আরও

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাকায় বিদেশ গিয়ে মাকেই পিটিয়ে বের করে দিল ছেলে!

সারা দেশ

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাকায় বিদেশ গিয়ে মাকেই পিটিয়ে বের করে দিল ছেলে!

জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন মা। উদ্দেশ্য ছিল ছেলে ঘুরে দাঁড়াবে, সংসারের দুঃখ ঘুচবে। কিন্...

২০২৬-০৮-০৭ ২২:০৫

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

সারা দেশ

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দি...

২০২৬-০৮-০৭ ১৯:২৪

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের  ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দ...

২০২৬-০৮-০৭ ১৮:৪৪

বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ

সারা দেশ

বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া এ...

২০২৬-০৮-০৭ ১৮:৪৩

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

সারা দেশ

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস...

২০২৬-০৮-০৭ ১৮:৪২

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

সারা দেশ

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ...

২০২৬-০৮-০৭ ১৮:০১