মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের বাংলাদেশে ঢোকাতে পারেনি বিএসএফ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান।

পরে ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এ সময় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকে বিষয়টির কোনো সমাধান হয়নি।

পত্নীতলা-১৪ বিজিবির অধীন কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, ‘বিএসএফ অন্যায়ভাবে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান।’

তিনি জানান, প্রথম দফার পতাকা বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় পরবর্তী বৈঠকের মাধ্যমে এটি সুরাহার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে: আমিনুল হক

সারা দেশ

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে: আমিনুল হক

নতুন করে বড় অবকাঠামো নির্মাণের বদলে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়...

২০২৬-১০-০৬ ১৬:১৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের প্রজননস্থল ধ্বংসের আহ্বান চসিক মেয়রের

সারা দেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের প্রজননস্থল ধ্বংসের আহ্বান চসিক মেয়রের

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে ম...

২০২৬-১০-০৬ ১৫:৪৪

নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনের রেকর্ড ৪০ মামলা

সারা দেশ

নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনের রেকর্ড ৪০ মামলা

যুক্তরাষ্ট্রে অভিবাসন-সূত্রে নাগরিকত্ব পাওয়া ৪০ জনের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশা...

২০২৬-১০-০৬ ১২:৪৫

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

সারা দেশ

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রথম ধ...

২০২৬-১০-০৬ ১২:২৭

দুধ পান করে দেবীগঞ্জে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সারা দেশ

দুধ পান করে দেবীগঞ্জে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ৩৬ জন...

২০২৬-১০-০৫ ২৩:১০