বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্রীপুরে মুন্সিপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীপুরে মুন্সিপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

"এসো যুবক, হাতে হাত ধরি—মাদকমুক্ত সমাজ গড়ি" স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সিপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সিংগারদিঘী প্রধান কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় বক্তারা ও এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মুন্সিপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মুন্সিপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাইফুল ইসলাম, সদস্য সচিব, মাওনা ইউনিয়ন বিএনপি; আরিফুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল ও যুগ্ম আহ্বায়ক, মাওনা ইউনিয়ন বিএনপি; আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ; এবং সোলায়মান মোহাম্মদ, সভাপতি, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব।

এছাড়াও সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান বিএসসি-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩