শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ভুয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ভুয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত একটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া ওই সময়সূচি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষাটির পরিবর্তিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড-২১২১০৯) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। এসব সময়সূচি ‘ফেক’ ও বিভ্রান্তিকর।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের ওপর নির্ভর না করে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও

২০২৭ শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটি ৯২ লাখ বই ছাপাবে এনসিটিবি

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটি ৯২ লাখ বই ছাপাবে এনসিটিবি

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষ...

২০২৬-০৮-২৪ ১১:৪৭

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

শিক্ষা-ক্যাম্পাস

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নি...

২০২৬-০৮-২৩ ১৯:৫৭

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানু...

২০২৬-০৮-২৩ ১৮:০৮

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের দ্বিতীয় রানার-আপ অর্জন

শিক্ষা-ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের দ্বিতীয় রানার-আপ অর্জন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ...

২০২৬-০৮-২১ ১৮:২০

রাকসুর ১ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন, ৬১ লাখের বিল-ভাউচার নেই

শিক্ষা-ক্যাম্পাস

রাকসুর ১ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন, ৬১ লাখের বিল-ভাউচার নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান পরিষদ ৪২টি কর্মসূচির বিপরীতে তহবিল থেকে ১ কোটি ২৯ লাখ ১৪ হা...

২০২৬-০৮-২০ ১৫:০৩

বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্...

২০২৬-০৮-১৯ ১৬:১০