রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

যেসব কর্মসূচি পালন হবে

প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও যেসব কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—

  • দোয়া মাহফিল
    হামদ-নাত
    স্বরচিত কবিতা পাঠ
    শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
    মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা

মন্ত্রণালয় জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিজ নিজ অধীন দপ্তর ও প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও

সালাহউদ্দীন আম্মারের ওপর হামলার অভিযোগ, ১৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষা-ক্যাম্পাস

সালাহউদ্দীন আম্মারের ওপর হামলার অভিযোগ, ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচ...

২০২৬-০৮-১৮ ২২:৪৬

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত...

২০২৬-০৮-১৮ ১৬:৪০

বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি

শিক্ষা-ক্যাম্পাস

বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি

শতভাগ সরকারি বেতন-ভাতা পেলেও অন্যদের মতো নির্দিষ্ট আচরণবিধির মধ্যে নেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে তারা নির্বিঘ্নে...

২০২৬-০৮-১৮ ১৩:২৪

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

শিক্ষা-ক্যাম্পাস

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপ...

২০২৬-০৮-১৭ ২০:৫৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে  বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ ও এমবিএ শিক্...

২০২৬-০৮-১৭ ১৯:৪৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এ...

২০২৬-০৮-১৭ ১৯:১৩