শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক সত্যতা যাচাই ও ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

শতভাগ জিপিএ-৫ পাওয়া নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ করল বোর্ড

অফিস আদেশে বলা হয়, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ এর শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উত্থাপিত হয়েছে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, ৯ম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরমপূরণকৃত শিক্ষার্থীর তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সশরীরে উপস্থিত হয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অত্যন্ত জরুরি এই নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২