শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের দ্বিতীয় রানার-আপ অর্জন

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের দ্বিতীয় রানার-আপ অর্জন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)।

প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব পরিবেশন করে ‘রেইনকোট’ নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।

প্রতিযোগিতায় অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজন থেকে দ্বিতীয় রানার-আপ হওয়ার সাফল্য বাংলাদেশ ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্জনের অনুভূতি জানিয়ে বিইউসিসি-এর সদস্যরা বলেন, “আমাদের ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা এগিয়ে গেছি।”

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিইউসিসি-এর এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও

বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি

শিক্ষা-ক্যাম্পাস

বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি

শতভাগ সরকারি বেতন-ভাতা পেলেও অন্যদের মতো নির্দিষ্ট আচরণবিধির মধ্যে নেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে তারা নির্বিঘ্নে...

২০২৬-০৮-১৮ ১৩:২৪

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

শিক্ষা-ক্যাম্পাস

যে কারণে শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ করল বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপ...

২০২৬-০৮-১৭ ২০:৫৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে  বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ ও এমবিএ শিক্...

২০২৬-০৮-১৭ ১৯:৪৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এ...

২০২৬-০৮-১৭ ১৯:১৩

হল প্রাধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে ঢাবিতে সংঘর্ষ : ভিপি-জিএসসহ আহত ৬

শিক্ষা-ক্যাম্পাস

হল প্রাধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে ঢাবিতে সংঘর্ষ : ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের কক্ষে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিত...

২০২৬-০৮-১৭ ০৮:৩৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির ম...

২০২৬-০৮-১৬ ১৯:২৮