সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় না দেওয়ার কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম মো. নাজমুল হাসান। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নাজমুল হাসানের বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনার জেরে আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর মেরুরচর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার ঢাকা পোস্টকে বলেন, নাজমুল হাসান মাদকের সঙ্গে জড়িয়ে দলের গঠনতন্ত্র ভঙ্গ করেছেন, তাই তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ রয়েছে যে, মাদক কারবারির কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি দলে থাকতে পারবে না।’

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১