বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে ঠেকাতে হিমশিম, দাবি তাসনিমের

ইরানকে ঠেকাতে হিমশিম, দাবি তাসনিমের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে কৌশলগত লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্র এ বিশ্লেষণ প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে বিশ্বের ৮০টি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের গত এক মাসের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এতে বলা হয়, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকলেও পশ্চিমা জোট কৌশলগতভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশেষ করে ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়া বা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করার মূল লক্ষ্য অর্জন করতে পারেনি তারা।

বিশ্লেষণে আরও বলা হয়, ইরান অসম যুদ্ধ কৌশল প্রয়োগ করে সংঘাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং সেখানে পশ্চিমা জোটের সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গবেষণা অনুযায়ী, সংঘাতটি এখন দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিয়েছে, যেখানে সময়ের সঙ্গে ইরান তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে যাচ্ছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে দুটি পথ খোলা রয়েছে—একটি হলো প্রচারণামূলক বিজয়ের মাধ্যমে যুদ্ধ থেকে সরে আসা, অন্যটি হলো কোনো শর্ত ছাড়াই দ্রুত সংঘাতের অবসান ঘোষণা করা।

গবেষণায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার বিভিন্ন প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে Brookings Institution, Chatham House, RAND Corporation এবং International Crisis Group-এর মতো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।

সামগ্রিক বিশ্লেষণে তাসনিম নিউজ দাবি করেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে পশ্চিমা শক্তির একতরফা আধিপত্যের অবসান ঘটছে এবং ইরান তার কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২