বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইনসেপটা শিল্পবর্জ্যে বিপর্যস্ত গাজিখালি নদী, তীরে ভাসছে মৃত মাছ; ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

ইনসেপটা শিল্পবর্জ্যে বিপর্যস্ত গাজিখালি নদী, তীরে ভাসছে মৃত মাছ; ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাজিখালি নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্যে নদীর পানি কালচে হয়ে গেছে। মারা যাচ্ছে দেশীয় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় দেশীয় মাছ ও নানা ধরনের জলজ প্রাণীতে সমৃদ্ধ ছিল গাজিখালি নদী। তবে বছরের পর বছর ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের অপরিশোধিত কিংবা আংশিক শোধিত রাসায়নিক বর্জ্য নদীতে ফেলার কারণে নদীটি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছে। বিশেষ করে ভারী বর্ষণের সময় নদীর পানির প্রবাহ বেড়ে গেলে সেই সুযোগে বিপুল পরিমাণ তরল বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর বিভিন্ন অংশের পানি কালচে রঙ ধারণ করেছে। পানির ওপর ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। কোথাও কোথাও কারখানা থেকে নির্গত পানির সঙ্গে তৈরি হয়েছে বড় বড় ফেনা ও বুদবুদ। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও এই নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দূষণের কারণে কৃষিকাজ কিংবা গবাদিপশুর জন্যও নদীর পানি ব্যবহার করতে ভয় পাচ্ছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, ‘কারখানার বর্জ্যের কারণে শুধু নদী নয়, আশপাশের পুরো পরিবেশ দূষিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, দূষিত পানি ও রাসায়নিকের প্রভাবে শিশু, বৃদ্ধসহ স্থানীয় মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারখানাটিতে বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও সেটি সব সময় কার্যকরভাবে পরিচালিত হয় না। ফলে অপরিশোধিত কিংবা আংশিক শোধিত শিল্পবর্জ্য সরাসরি নদীতে গিয়ে মিশছে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ‘এত বড় একটি শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তারা পরিবেশগত দায়বদ্ধতার প্রতি উদাসীন। মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তার চেয়ে তাদের কাছে লাভই বড়। স্থানীয়দের বা পরিবেশের এমন ক্ষতির কথা বলা হলেও কোনো গুরুত্ব দেওয়া হয় না।’

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান অতিক্রম করে কোনো শিল্পপ্রতিষ্ঠান অপরিশোধিত বা দূষিত তরল বর্জ্য নদী, খাল, জলাশয় কিংবা উন্মুক্ত স্থানে ফেলতে পারে না। ফার্মাসিউটিক্যাল শিল্পকে উচ্চমাত্রার দূষণকারী বা ‘রেড ক্যাটাগরি’ শিল্প হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের জন্য কার্যকর বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক। আইন অনুযায়ী এসব বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে জরিমানা, ক্ষতিপূরণ আদায়, কার্যক্রম স্থগিত কিংবা কারখানা বন্ধসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে এসব আইনের কার্যকর প্রয়োগ দেখা যায় না।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ফার্মাসিউটিক্যাল শিল্পের রাসায়নিক বর্জ্যে থাকা বিভিন্ন বিষাক্ত উপাদান নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে মাছ, শামুক, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়। দীর্ঘমেয়াদে এই দূষণ কৃষিজমি, ভূগর্ভস্থ পানি এবং মানুষের স্বাস্থ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এবিষয়ে জানতে চাইলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইনচার্জ মো: জাহিদ বলেন, এটা তো নতুন কিছু না। এরকম অনেক হয়, সাংবাদিকেরা আসে বলে যায়। বিভিন্ন ধরনের খবর হয়। আমরা এটা নিয়ে এতটা কেয়ার করি না। ইনসেপ্টা নিয়মিতভাবেই এরকমই করে বলে স্বীকার করেন ইনসেপ্টার এই কর্মকর্তা।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘এ বিষয়ে আমি একটু আগেই এই তথ্য পেয়েছি এবং গতকাল রাতে একটি ভিডিও পেয়েছিলাম। আমি ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিডি ও এডি যারা আছেন, তাঁদের বিষয়টি জানিয়েছি। কোনো প্রতিষ্ঠান ইটিপির বাইরে থাকার কোনো সুযোগ নেই। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও

পাংশায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজে...

২০২৬-০৭-১৬ ১৮:১৯

গাইবান্ধার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতা শিক্ষার্থী উদ্ধার

সারা দেশ

গাইবান্ধার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতা শিক্ষার্থী উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহমেদ চঞ্চলকে ( ২২) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার...

২০২৬-০৭-১৬ ১৮:১৮

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

সারা দেশ

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর...

২০২৬-০৭-১৬ ১৮:১৬

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত- ২

সারা দেশ

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত- ২

মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বোরিং নামক মাঠে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক(৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একই সময়...

২০২৬-০৭-১৬ ১৬:৫১

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

সারা দেশ

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।...

২০২৬-০৭-১৬ ১৬:৪৮