শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইছাপুরায় মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ইছাপুরায় মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুমুমপুর এলাকায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১/০৭/২৬) জুমার নামাজের পর কুমুমপুর বড় জামে মসজিদ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎সমাবেশে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন, বিএনপি নেতা নাফিজ খান, জার্মান প্রবাসী মো. রাজন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান মুকুট, সমাজসেবক আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

‎সমাবেশে এক বক্তা তার বক্তব্যে দাবি করেন, মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে লেনদেন পরিচালনা করায় তাদের শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নিয়ে নানা অভিযোগ থাকলেও এসব বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎বক্তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে। পাশাপাশি মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং জুমার খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎তারা আরও বলেন, শুধুমাত্র সভা-সমাবেশ করলেই মাদক নির্মূল হবে না; প্রত্যেক ব্যক্তি, পরিবার ও সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিকভাবে মাদককে নিরুৎসাহিত করা, তরুণদের সুস্থ সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক জনসচেতনতা গড়ে তোলাই হতে পারে এ সমস্যা মোকাবিলার কার্যকর উপায়।

‎বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ"—এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে মানববন্ধনে অংশ নেন এবং মাদক প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আরও

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে  কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

সারা দেশ

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়...

২০২৬-০৭-৩১ ২০:০৭

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক যুবকের ম...

২০২৬-০৭-৩১ ২০:০৪

অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, মালিককে জরিমানা

সারা দেশ

অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, মালিককে জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর উপজেলার একটি এগ্রো ফুডস কারখানার মালিককে ৫০ হাজার টাকা জর...

২০২৬-০৭-৩১ ১৯:০৪

মীরসরাইয়ে বিএনপি নেতার অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার, উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপি নেতার অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার, উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

মীরসরাই প্রতিনিধি প্রতিনিধি:- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা একটি গ্রামীণ সড়...

২০২৬-০৭-৩১ ১৯:০৩

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই-খুলনা বিভাগীয় কমিশনার

সারা দেশ

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই-খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেন, বই না পড়ে কেউ স্মরণীয় ও বরণীয় হতে পারে না। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে ব...

২০২৬-০৭-৩১ ১৯:০০