শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৬৪ রোগী

হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৬৪ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।

একই সময়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।

ঢাকায় সর্বোচ্চ শনাক্ত

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়—৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে এ সংখ্যা ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, সিলেটে ১৪ হাজার ৯৩৫, খুলনায় ১২ হাজার ২৭৭, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন।

আরও

মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই: তথ্য উপদেষ্টা

জাতীয়

মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো কোনো গণতান্ত্রিক সরকারের পথ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

২০২৬-০৯-২৬ ১৪:৪৭

ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতীয়

ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্...

২০২৬-০৯-২৬ ১৪:৪০

স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান: মঈন খান

জাতীয়

স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান: মঈন খান

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বল...

২০২৬-০৯-২৬ ১৪:৩৭

আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্...

২০২৬-০৯-২৬ ১৩:২৯