শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। এর মধ্যে সেপ্টেম্বরে ২৫ দিনে ১১৭ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৬ জন। এছাড়া চট্টগ্রামে ২০৯, খুলনায় ২৪১, বরিশালে ২০৪, ময়মনসিংহে ১১২, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৬ হাজার ২৫৬ জন।

আরও

মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই: তথ্য উপদেষ্টা

জাতীয়

মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো কোনো গণতান্ত্রিক সরকারের পথ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

২০২৬-০৯-২৬ ১৪:৪৭

ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতীয়

ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্...

২০২৬-০৯-২৬ ১৪:৪০

স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান: মঈন খান

জাতীয়

স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান: মঈন খান

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বল...

২০২৬-০৯-২৬ ১৪:৩৭

আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্...

২০২৬-০৯-২৬ ১৩:২৯