স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান: মঈন খান
অনলাইন ডেস্ক
|
২০২৬-০৯-২৬ ১৪:৩৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি। বিপরীতে জাপানে প্রবীণ জনগোষ্ঠীর আধিক্য রয়েছে। ফলে জাপানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান হলে উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হবে।
তিনি বলেন, জাপানে দক্ষ শ্রমিক পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে।