শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

 

রাজনৈতিক প্রক্রিয়া জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি (মন্ত্রী পদমর্যাদা)। 

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। একইভাবে একটি রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। সর্বশেষ শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা গত তিনটি নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করলে সরকারে থেকেও জবাবদিহিতার মধ্যে থাকতে পারতেন। আর সরকারে না থাকলে বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু জনগণের জবাব দেওয়ার অধিকার না দেওয়ার পরিণতিতে আজ তাকে অসম্মানজনকভাবে জীবনযাপন করতে হচ্ছে।

 

বর্তমান সরকারের সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে জবাবদিহিতাবিহীন কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। বড় কোনো মিডিয়া হাউজের মালিক হলেই তিনি সবাইকে জবাবদিহির মধ্যে রাখবেন, কিন্তু নিজেকে জবাবদিহির বাইরে রাখবেন- এটা হতে পারে না।

গণমাধ্যমের মালিকেরা কর দেন কি না, সাংবাদিক-কর্মচারীদের বেতন ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করেন কি না, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করেন কি না এবং সংবাদের নামে অপতথ্য ছড়ানো হচ্ছে কি না- এসব জানার অধিকার জনগণের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশে গণমাধ্যমের জবাবদিহির কাঠামো গড়ে না ওঠায় গণমাধ্যমের একটি অংশের মধ্যে ‘ফ্রাঙ্কেনস্টাইন মনোজগৎ’ তৈরি হয়েছে। তারা নিজেদের মতো করে চরিত্র মূল্যায়ন ও মিডিয়া ট্রায়াল করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও বিভিন্ন সময় গণমাধ্যমের একটি অংশ নানা ধরনের প্রচার চালিয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। জহির উদ্দিন স্বপন বলেন, কেউ কেউ ক্ষমতাসীনদের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা, কর ফাঁকি, ব্যাংক লুট কিংবা অন্যান্য অবৈধ সুবিধা নেওয়ার জন্য এসব করেছে। 

 

জুলাইয়ের অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, ওই সময় গণমাধ্যমের একটি অংশ শহীদ ও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল। তাদের ভূমিকার কারণে একদল তরুণ রাজনৈতিক কর্মী জাতীয় নেতায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ হাফিজুর রহমান এবং গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী?

জাতীয়

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসে...

২০২৬-০৯-২৫ ২২:১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এখনো ৬৫ শতাংশ...

২০২৬-০৯-২৫ ২২:০৮

স্বাস্থ্যসেবা ভালো না হলে সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

জাতীয়

স্বাস্থ্যসেবা ভালো না হলে সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

স্বাস্থ্যসেবার মান উন্নত না হলে একটি দেশের প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভো...

২০২৬-০৯-২৫ ১৯:১৬

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

জাতীয়

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা বলেন, তুলে আনেন মানুষের সংকটের কথা। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা পেশাগ...

২০২৬-০৯-২৫ ১৮:০৯

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

জাতীয়

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ বাইল্যাটারাল কন...

২০২৬-০৯-২৫ ১৬:২৪