সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫মে) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ফ্রি হেলথ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে ও শহরে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখবেন। উপকূলীয় জনপদ দৌলতখানের অসচ্ছল মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ উদ্যোগ নেন। এসময় কয়েক হাজার মানুষ পেয়েছেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি হেড অফ সেলস মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহির সহ বিএনপির নেতৃবৃন্দ।

 
 

আরও

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮