মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ইয়াবাসহ এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল গ্রেফতার, দল থেকে বহিষ্কার

গাইবান্ধায় ইয়াবাসহ এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল গ্রেফতার, দল থেকে বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল খান (২৬) নামের স্থানীয় এক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ- সাংগঠনিক সম্পাদক । এ ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে । সোমবার ( ২০ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা।

অপরদিকে,শাকিব খান গ্রেপ্তার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দফতর) রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক পত্রে শাকিল খানকে বহিষ্কার আদেশ দেন। 
গ্রেফতার ও বহিষ্কৃত শাকিল খান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনা-বেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল খান। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আল শাহাদাত জামান জিকোকে বলেন, উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খান দলীয় শৃঙ্খলা পরিপন্থি আচরণ এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তার দলের সব প্রকার দায়িত্ব ও সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি (বহিষ্কার) প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃত শাকিল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

সারা দেশ

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান করা হয়েছে। সোমবার ২০ জুলাই ২০২৬/০৫ শ্রা...

২০২৬-০৭-২০ ২৩:১৭

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

সারা দেশ

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশটিরও বেশি অবৈধ...

২০২৬-০৭-২০ ২২:০৫

নড়াইলে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

সারা দেশ

নড়াইলে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে...

২০২৬-০৭-২০ ২২:০৪

পাথরঘাটায় শস্য নিরাপত্তা বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাথরঘাটায় শস্য নিরাপত্তা বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটায় কৃষকদের শস্য নিরাপত্তা বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আর্থি...

২০২৬-০৭-২০ ২১:০১

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

সারা দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও আটটি ব্যাংকে ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার পর সাবেক...

২০২৬-০৭-২০ ২০:৪৩

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আবদুল্লাহ

সারা দেশ

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আবদুল্লাহ

পিরোজপুরে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্...

২০২৬-০৭-২০ ২০:৪২