মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে চারদিন আটকে রেখে এক নারীকে শারীরিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী নারী কৌশলে ছাত্রাবাস থেকে বের হলে স্থানীয়দের সহায়তায় সোমবার (২০ জুলাই) সকালে তাকে উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। 

রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযুক্ত রবিন কৌশলে ভুক্তভোগী ওই নারীকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার মেসে নিয়ে আসেন। গত চারদিন ধরে তাকে ওই ছাত্রাবাসে জিম্মি করে রাখেন রবিন এবং তার সহযোগীরা।

ভুক্তভোগীর অভিযোগ, চারদিন ধরে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয়েছে। অপরাধীরা তার পরিচয় গোপন করতে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলেছে। সোমবার (২০ জুলাই) সকালে কৌশলে মেস থেকে পালিয়ে রাস্তায় বের হয়ে সাহায্য চাইলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী নারীর ‘হিস্ট্রি অব সেক্সুয়াল অ্যাসাল্ট’ থাকায় তাকে গাইনি ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরও

নড়াইলে শিশুকে ধর্ষনের পর হত্যা অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ, নড়াইল ঢাকা সড়ক অবরোধ

সারা দেশ

নড়াইলে শিশুকে ধর্ষনের পর হত্যা অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ, নড়াইল ঢাকা সড়ক অবরোধ

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে...

২০২৬-০৭-২১ ১৬:০৯

রাঙামাটিতে বন্যায় ব্যাপক ক্ষতি সব সেক্টরে : ক্ষতিগ্রস্ত মানুষ ১লক্ষ ৮হাজার ৭১৭জন

সারা দেশ

রাঙামাটিতে বন্যায় ব্যাপক ক্ষতি সব সেক্টরে : ক্ষতিগ্রস্ত মানুষ ১লক্ষ ৮হাজার ৭১৭জন

বন্যা পরবর্তী রাঙামাটিতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ১০দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, প্রাণিসম্পদ, সড়ক ও মৎস্য...

২০২৬-০৭-২১ ১৬:০৭

মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

সারা দেশ

মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনা...

২০২৬-০৭-২১ ১৫:২২

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সারা দেশ

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব...

২০২৬-০৭-২১ ১৩:১৬

গাইবান্ধায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক কারাগারে

সারা দেশ

গাইবান্ধায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে...

২০২৬-০৭-২১ ১৩:১৪