সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৃষ্টি হলেই মাঠে থইথই পানি- গাইবান্ধায় ‎মাটি ভরাটের ৬ লাখ টাকা পকেটস্থ

বৃষ্টি হলেই মাঠে থইথই পানি- গাইবান্ধায় ‎মাটি ভরাটের ৬ লাখ টাকা পকেটস্থ

বৃষ্টি হলেই মাঠে থইথই পানি। ক্লাশে যেতে পানি কাঁদায় একাকার হয়ে যায় শিক্ষার্থীরা। চরম দুর্ভোগে পড়েন শিক্ষকরাও। বন্ধ হয়ে যায় খেলাধুলা। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের চিত্র এরকমই। এ জন্য ২০২৪ সালে মাঠ ভরাট সিদ্ধান্ত হয়, বরাদ্দ করা হয় ৬ লাখ টাকা। কিন্তু দুই বছর পরেও এখনও মাটি ভরাট করা হয়নি। সেই টাকা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নাকি প্রধান শিক্ষকের পকেটে? আজও কেন শিক্ষক-শিক্ষার্থীদের পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে? এ প্রশ্ন স্থানীয় জনমনে প্রবল হয়ে ঘুরছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালের দিকে সরেজমিনে ঘুরতে গিয়ে সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে চোখে পড়ে এমন চিত্র।

‎অভিযোগ রয়েছে-২০২৪ সালে গণঅভ্যুত্থানে সরকারের পতন হওয়ার সুযোগে বিদ্যালয়ের তখনকার ম্যানেজিং কমিটির সভাপতির নামে ওই টাকা পকেটস্থ করেছেন প্রধান শিক্ষক। 

প্রধান শিক্ষক ওয়াফিউল হাবীব সিটুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন কেউ টাকা পকেটস্থ করেনি, টাকা ব্যাংকে রয়েছে। তবে দুই বছরেও মাঠ ভরাট না হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বরাদ্দের টাকা থাকার পরেও কেন মাঠ ভরাট হচ্ছে না আর শিক্ষার্থীদের দুর্ভোগ কবে শেষ হবে- সেই উত্তর খুঁজছেন দারিয়াপুরের মানুষ।

গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। এজন্য পানি সেচের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে। 
তবে এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ- মাঠের পানি সেচ দিতে অতিরিক্ত মেশিন ভাড়া দেখিয়ে টাকা আত্মসাৎ করছেন প্রধান শিক্ষক।

‎এসব বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল নই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে, সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে...

২০২৬-০৯-০৭ ২০:০৯

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

সারা দেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ...

২০২৬-০৯-০৭ ২০:০৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন।...

২০২৬-০৯-০৭ ২০:০৩

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

সারা দেশ

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।...

২০২৬-০৯-০৭ ২০:০১

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

সারা দেশ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছে বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্র...

২০২৬-০৯-০৭ ২০:০০

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

সারা দেশ

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। দেশটির প্...

২০২৬-০৯-০৭ ১৯:৫২