সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, ঢাকার পরিচালক সরকার সারোয়ার আলম।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় মসজিদ

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, সরকারি কার্যালয়ের প্রাঙ্গণ ও ছাদ, পুকুর, জলাশয়সহ ডেঙ্গুর ঝুঁকিতে থাকা বিভিন্ন স্থান এরই মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এর ধারাবাহিকতায় এবার জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে অভিযান চালানো হবে।

জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়; পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার একটি সামাজিক আন্দোলনও। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

মসজিদ পরিচ্ছন্ন রাখার আহ্বান

মসজিদ ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ যেন মানুষের জন্য পরিচ্ছন্ন ও নির্মল প্রার্থনার স্থান হয়।

তিনি বলেন, সবার সামর্থ্য এক নয়, তবে পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিকতার ঘাটতি থাকা উচিত নয়।

ইমামদের ভূমিকার ওপর গুরুত্ব

সমাজে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রভাবের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, শিক্ষক ও ইমামদের মানুষ সম্মানের জায়গায় রাখেন। সমাজের মানুষের ওপর তাদের প্রভাবও রয়েছে। এই গ্রহণযোগ্যতাকে ইতিবাচক পরিবর্তন আনার কাজে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ। মানুষকে মূল্যবোধসম্পন্ন, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। ‘এই দেশটা আমাদের। আমাদেরই সাজাতে হবে’—বলে তিনি মন্তব্য করেন।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইউনিসেফের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ইমাম, খতিব, আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা অংশ নেন।

আরও

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে...

২০২৬-০৯-০৭ ২০:০৯

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

সারা দেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ...

২০২৬-০৯-০৭ ২০:০৬

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

সারা দেশ

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।...

২০২৬-০৯-০৭ ২০:০১

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

সারা দেশ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছে বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্র...

২০২৬-০৯-০৭ ২০:০০

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

সারা দেশ

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। দেশটির প্...

২০২৬-০৯-০৭ ১৯:৫২

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

সারা দেশ

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। ২০২...

২০২৬-০৯-০৭ ১৯:৫০