সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় ইনফান্তিনোর ভূমিকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, দুই বিষয়েই ইনফান্তিনোর স্বচ্ছতার ঘাটতিতে তারা হতাশ। এ কারণে ফিফা সভাপতি পদে তার প্রার্থিতায় আর সমর্থন দিতে পারছে না তারা।

এর আগে রোববার ফিফা নিশ্চিত করেছে, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদে সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো। ফিফার দাবি, চলতি বছরের শুরুতে নির্বাচনে অংশ নেওয়ার যে পরিকল্পনা জানিয়েছিলেন, সেটি থেকে তিনি সরে আসেননি।

বালোগানের লাল কার্ড নিয়ে ক্ষোভ

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচের আগে দেশটির ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল করে ফিফা। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সিদ্ধান্তের প্রশংসা করেন। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘সঠিক কাজটি করার এবং বড় একটি অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনও বালোগানকে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলার সুযোগ দেওয়ায় ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

তবে ফিফার সিদ্ধান্ত মেনে নেয়নি বেলজিয়াম। আরবিএফএ আপিল করলেও ফিফার আপিল কমিটি সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দেয়।

বেলজিয়ান ফেডারেশনের অভিযোগ, সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা না করে ফিফা তাদের নিয়ম লঙ্ঘন করেছে। সোমবারের বিবৃতিতে আরবিএফএ জানায়, এ বিষয়ে এখনো তারা ফিফার কাছ থেকে ‘সন্তোষজনক কোনো জবাব পায়নি’।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের সভার আলোচ্যসূচিতে বালোগানের বিষয়টি অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে বেলজিয়ান ফেডারেশন।

বেসরকারি বিনিয়োগ নিয়েও আপত্তি

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের আরেকটি কারণ হিসেবে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’-এর কথা উল্লেখ করেছে আরবিএফএ।

ভবিষ্যৎ বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিতে ফিফার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এ পরিকল্পনা ঘোষণার পর একাধিক জাতীয় ফুটবল সংস্থা ও আঞ্চলিক কনফেডারেশনের সমর্থন হারান ইনফান্তিনো। ব্যাপক চাপ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়।

আরবিএফএর মতে, এই বিনিয়োগ পরিকল্পনার প্রক্রিয়া ফিফার স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফিফা, সুশাসন ও আন্তর্জাতিক ফুটবলের বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ ধরনের বিষয় স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে পরিচালনা করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতের জন্য স্পষ্ট সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

উয়েফার সঙ্গে যোগাযোগ রাখবে বেলজিয়াম

দুই বিষয়েই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কথা জানিয়েছে বেলজিয়ান ফেডারেশন। ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে তারা কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছে।

আরবিএফএর সভাপতি পাসকাল ভান ডাম বলেন, ফিফার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়েছে। তবে উত্থাপিত প্রশ্নগুলোর এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়াগুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে...

২০২৬-০৯-০৭ ২০:০৯

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

সারা দেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ...

২০২৬-০৯-০৭ ২০:০৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন।...

২০২৬-০৯-০৭ ২০:০৩

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

সারা দেশ

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।...

২০২৬-০৯-০৭ ২০:০১

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

সারা দেশ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছে বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্র...

২০২৬-০৯-০৭ ২০:০০

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

সারা দেশ

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। দেশটির প্...

২০২৬-০৯-০৭ ১৯:৫২