বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর মাথা ন্যাড়া করেছেন দুই যুবক। সেই স‌ঙ্গে আজে‌ন্টিনার সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। কুড়িগ্রামের রাজারহাট উপ‌জেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে‌।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের রোমান মিয়া এবং আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত ছি‌লেন। বিশ্বকাপজুড়ে তারা এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, জার্সি পরে খেলা দেখা এবং প্রতিটি ম্যাচকে ঘিরে তা‌দের মা‌ঝে ছিল উচ্ছ্বাস। তবে ফাইনালে আজে‌ন্টিনার পরাজয় মান‌তে পা‌রেন‌নি তারা।

সোমবার সকা‌লে মাথা ন‌্যাড়া করে আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়া ঘোষণা দেন তারা। মাথা ন্যাড়া করার পর ক্ষোভ প্রকাশ করে রোমান বলেন, অনেক আশা করেছিলাম আর্জেন্টিনা এবারও ফাইনাল জিতবে, কিন্তু তারা হতাশ করেছে। সারা রাত জেগে খেলা দেখে এই উপহার পাব ভাবিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেকে দাবি করব না।

আর্জেন্টিনার আরেক সমর্থক আল-আমিন বলেন, আমাদের আবেগ নিয়ে খেলা করা হয়েছে। ভক্তদের ভালোবাসার মূল্যায়ন করতে পারেনি তারা। এই দুঃখ আর কষ্ট থেকে মাথা ন্যাড়া করেছি এবং আর্জেন্টিনার সমর্থন আজ থেকেই শেষ।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪