মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় শতাধিক পর্যটক গাইড, নৌকার মাঝি ও পর্যটননির্ভর শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পর্যটনের ওপর নির্ভরশীল পরিবারগুলো আয়-রোজগারের পথ হারিয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে। প্রত্যন্ত এলাকার অনেক পরিবার শিশু, নারী ও বয়স্ক সদস্যদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমকে ঘিরে গড়ে ওঠা স্থানীয় অর্থনীতিও বড় ধরনের ধাক্কা খেয়েছে। সাম্প্রতিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে পর্যটক পারাপারের জন্য ব্যবহৃত ৮টি নৌকা এবং প্রায় ৭০টি বাঁশের ভেলা ভেসে গেছে। স্থানীয়দের হিসাবে এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন আগামী ২০ জুলাই পর্যন্ত দেবতাখুমে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করেছিল। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও নৌকা ও ভেলা পুনর্ব্যবস্থাপনা না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে পর্যটক সেবা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

রোয়াংছড়ি উপজেলা টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি চিংনুমং মারমা বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গাইড ও মাঝিদের জীবন-জীবিকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। উপার্জনের সব পথ বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার এখন খাদ্য সংকটে ভুগছে। দ্রুত ত্রাণ সহায়তা না পেলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্যোগের পর কয়েক দিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত গাইড, মাঝি ও পর্যটনসংশ্লিষ্ট শ্রমজীবীদের জন্য এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সরকারি সহায়তা বা পুনর্বাসন কার্যক্রম শুরু হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে,সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাদের পুনর্বাসন বা সহায়তার ব্যবস্থা করা হবে।

এ অবস্থায় মানবিক সংকট মোকাবিলা এবং পর্যটননির্ভর প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষায় জরুরি ত্রাণ সহায়তা, ক্ষতিগ্রস্ত নৌযান ও ভেলা পুনর্বাসন এবং দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা।৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

আরও

নড়াইলে শিশুকে ধর্ষনের পর হত্যা অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ, নড়াইল ঢাকা সড়ক অবরোধ

সারা দেশ

নড়াইলে শিশুকে ধর্ষনের পর হত্যা অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ, নড়াইল ঢাকা সড়ক অবরোধ

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে...

২০২৬-০৭-২১ ১৬:০৯

রাঙামাটিতে বন্যায় ব্যাপক ক্ষতি সব সেক্টরে : ক্ষতিগ্রস্ত মানুষ ১লক্ষ ৮হাজার ৭১৭জন

সারা দেশ

রাঙামাটিতে বন্যায় ব্যাপক ক্ষতি সব সেক্টরে : ক্ষতিগ্রস্ত মানুষ ১লক্ষ ৮হাজার ৭১৭জন

বন্যা পরবর্তী রাঙামাটিতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ১০দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, প্রাণিসম্পদ, সড়ক ও মৎস্য...

২০২৬-০৭-২১ ১৬:০৭

মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

সারা দেশ

মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনা...

২০২৬-০৭-২১ ১৫:২২

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সারা দেশ

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব...

২০২৬-০৭-২১ ১৩:১৬

গাইবান্ধায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক কারাগারে

সারা দেশ

গাইবান্ধায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে...

২০২৬-০৭-২১ ১৩:১৪