রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় সমালোচনা ও উত্তেজনার অবসান ঘটিয়ে শিব মন্দির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা

গাইবান্ধায় সমালোচনা ও উত্তেজনার অবসান ঘটিয়ে শিব মন্দির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রামমন্দির স্থাপন এবং অর্থের উৎস নিযে আলোচনা সমালোচনাসহ চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে রামমন্দির নির্মাণের কাজ বন্ধ করেছেন মন্দির কমিটি।

শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে রামমন্দির নির্মাণ কাজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মোহন্ত ।

এর আগে বৃহস্পতিবার ( ১১ জুন) বিকেলের দিকে এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে রামমন্দির নির্মাণের কাজ স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বলেন, শিবকে তৈরি নিয়ে গোটা দেশে ব্যাপক ভাবে আলোচনা সমালোচনা চলছে। আমরা আলোচনা সমালোচনার মধ্যে থাকতে চাই না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হোক, এটাও আমরা চাই না। এদেশে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে । তবে কোন কিছু করতে হলে, ধর্মের প্রতি সম্মান রেখেই করতে হবে।

তিনি বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাসী। শিব মূর্তি তৈরির কাজ শুরু করায় মুসলমানদের আত্মমর্যাদায় আঘাত হেনেছে। তাদের প্রতি বিশ্বাস এবং সম্মান রেখেই আপাতত শিব তৈরির কাজ বন্ধ করা হলো। তবে অন্যান্য কাজ চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির প্রধান হরিদাস চন্দ্র তরণী দাস, কমিটির সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মন ও সহ-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মনসহ আরো অনেকে।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬