রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শাশুড়িকে হত্যার পর এবার স্ত্রীকে হত্যা, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধায় শাশুড়িকে হত্যার পর এবার স্ত্রীকে হত্যা, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী দুলালী বেগম ( ৫২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী বিরাজ মিয়া। এরপরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এর আগে শাশুড়িকেও হত্যা করেছিলেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

আটক বিরাজ মিয়া উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। নিহত বিরাজ মিয়া স্ত্রী দুলালী বেগম একই উপজেলা তালুককানুনপুর ইউনিয়নের চক সিংহ ডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে ।

এর আগে ( ২৯ জুন) বিকেলের দিকে উপজেলার দরবস্তু ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক বিরাজ মিয়ার বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ রয়েছে। প্রায় ১৯ বছর আগে বিরাজ মিয়া একই ভাবে তার শাশুড়িকে হত্যা করেছিলো। দীর্ঘ সময় কারাভোগের পর স্বামীকে জামিনে মুক্ত করেছিলেন স্ত্রী দুলালী বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালী বেগমের বুকে উপর্যপরি ছুরিকাঘাত করেন স্বামী বিরাজ মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালী বেগম। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির পাশে পাট ক্ষেতের জমিতে আত্মগোপন করে বিরাজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থান থেকে বিরাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

দুলালী বেগম হত্যার ঘটনার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ -পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানায়,২০০৭ সালে বিরাজ মিয়ার বিরুদ্ধে শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত সেলিনা বেগমের ভাই বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় স্ত্রী দুলালী বেগম তাকে জানিনে মুক্ত করেছিলেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিরাজ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬